Return Policy
RHEZEN থেকে কেনাকাটার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা গ্রাহকের সন্তুষ্টিকে গুরুত্ব দিই। পণ্যে কোনো সমস্যা থাকলে নিচের শর্ত অনুযায়ী রিটার্নের আবেদন করতে পারবেন।
১. কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য
নিচের ক্ষেত্রে রিটার্নের আবেদন করা যাবে:
- ভুল পণ্য ডেলিভারি হলে
- পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
- অর্ডারকৃত পণ্যের পরিবর্তে ভিন্ন পণ্য বা ভিন্ন ভ্যারিয়েন্ট পাওয়া গেলে
- পণ্যে উৎপাদনজনিত ত্রুটি থাকলে
২. রিটার্নের সময়সীমা
পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে সমস্যার ছবি বা ভিডিওসহ জানাতে হবে।
৩. রিটার্নের শর্ত
রিটার্নের জন্য পণ্যটি অবশ্যই:
- ব্যবহৃত অবস্থায় থাকা যাবে না
- মূল প্যাকেজিং, ট্যাগ ও প্রয়োজনীয় accessoriesসহ থাকতে হবে
- পণ্যের কোনো নতুন ক্ষতি করা যাবে না
৪. Unboxing Video
পণ্য গ্রহণের সময় থেকে প্যাকেট খোলা পর্যন্ত একটানা Unboxing Video ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল, ক্ষতিগ্রস্ত বা অসম্পূর্ণ পণ্য সংক্রান্ত
অভিযোগ যাচাইয়ের ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে।
৫. রিটার্ন গ্রহণযোগ্য নয়
নিচের ক্ষেত্রে সাধারণত রিটার্ন গ্রহণ করা হবে না:
- শুধু পছন্দ পরিবর্তনের কারণে
- পণ্যের ছবি/রঙ সামান্য ভিন্ন মনে হলে
- ব্যবহারের পর পণ্য ফেরত দিতে চাইলে
- গ্রাহকের ভুল ব্যবহারে পণ্য ক্ষতিগ্রস্ত হলে
৬. রিফান্ড বা পরিবর্তন
সমস্যা যাচাই করে রিটার্ন গ্রহণযোগ্য হলে পরিস্থিতি অনুযায়ী Replacement, Exchange অথবা Refund প্রদান করা হবে।
RHEZEN প্রয়োজনে রিটার্নের আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
যোগাযোগ: আমাদের Website, Facebook Page বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করুন।